কালিয়াচক কাণ্ডে আজ আসিফের দাদা ও মামার গোপন জবানবন্দি রেকর্ড
দি নিউজ লায়ন; কালিয়াচক কাণ্ডে আজ আসিফের দাদা ও মামার গোপন জবানবন্দি রেকর্ড। ম্যাজিস্ট্রেটের সামনে রেকর্ড করা হয় তাদের বয়ান। আসিফের দাদা আরিফ মহম্মদ ও তার মামা শিস মহম্মদকে আজ সকালেই মালদা জেলা আদালতে নিয়ে আসা হয়।
অন্যদিকে, গ্রেফতার হওয়া আসিফের দুই বন্ধু সাবির আলি ও মহম্মদ মাফুজকে। এদেরও আজ আদালতে পেশ করা হয়। আজই শেষ হচ্ছে তাদের চার দিনের পুলিস রিমান্ড। জানা গিয়েছে, আসিফের অপকর্ম জানার পর খুন ও অত্যাচারের ভয়েই তাঁরা চুপ ছিলেন। মুখে খুলতে পারেননি। সে মামাকেও প্রানে মেরে দেওয়ার হুমকি দিত। আসিফের ভয়েই দাদা আরিফ খুনের দিন মামা বাড়িতে আশ্রয় নিয়েছিল।
Post a Comment